1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জেলা পরিষদ নির্বাচন : তাহিরপুরে নূরুল হুদা মুকুটের নির্বাচনী প্রচারণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬, ৩.৫০ এএম
  • ৪৮৮ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি ::
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট পুরো উদ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে তাহিরপুরে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সোমবার বিকেলে তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তাহিরপুর সদর, বালিজুরী, বড়দল দক্ষিণ, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজহার আলীর সভাপতিত্বে ও সাংবাদিক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নূরুল হুদা মুকুট।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, সাচনাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, বালিজুড়ি ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল জহুর, শ্রীপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান বিশ্বজিত সরকার, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বাবরুল হাসান বাবলু, ব্যবসায়ী রতন গাঙ্গুলী, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মুছিহুর রহমান মিলন, মতিউর রহমান মতি, সুহেল মিয়া, বাবুল মিয়া, বুলবুল আহমদ, মল্লিকা খাতুন প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার ৪ ইউনিয়নের সকল চেয়ারম্যান, সদস্য সদস্যাগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে তৃণমূলের জনপ্রতিনিধিরা ফুল দিয়ে নূরুল হুদা মুকুটকে বরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউপি সদস্য মাফিক মোরাদ ও গীতাপাঠ করেন ইউপি সদস্যা বিউটি রানী তালুকদার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!