1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বিশ্ব নেতাদের চাপে মিয়ানমার তার নাগরিকদের স্বসম্মানে ফিরিয়ে নেবে: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ৬.১৭ এএম
  • ৪৪৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, রোহিঙ্গা সংকট আরো কিছুদিন থাকবে। তবে এর সমাধান অবশ্যই হবে। আমরা সভ্য জাতি, মানবিক জাতি। রোহিঙ্গারা অত্যাচারিত, লাঞ্চিত ও অবহেলিত হয়ে এসেছে। আমরা অন্য কোন দেশের মানুষকে অপমানিত করতে চাই না। বিপদে পরে রোহিঙ্গারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন, খাবার দিয়েছেন, আরোও খাবার দিবেন। আমাদের সরকারের বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে ভালো সম্পর্ক আছে এবং বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের দেশে (মিয়ানমার) ফিরিয়ে নেয়ার জন্য প্রতিনিয়িত চাপ বাড়ছে। শেষ পর্যন্ত মিয়ানমার তাদের নাগরিকদেরকে স্ব-সস্মানভাবে, নিরাপদে নিজভিটায় ফিরে নিয়ে যাবে।
শনিবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। মতিবিনিময় সভায় পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ ও দেশের উন্নয়নে সহযোগিতা চেয়ে বলেন, আগামী সংসদ অধিবেশনেই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস হবে। সুনামগঞ্জে রেল লাইন আসবে। সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হচ্ছে। আরও উন্নয়ন হবে। গণমাধ্যম কর্মীরা নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি পঙ্কজ দে। প্রেসক্লাবের সহসভাপতি একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি শামম শামীম’এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, চ্যানেল আই’এর জেলা প্রতিনিধি, প্রেসক্লাবের কার্যকরি সদস্য লতিফুর রহমান রাজু, প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একে এম মহিম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!