1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

জামালগঞ্জে স্বামীর মৃত্যুতে স্ত্রীর আত্নহত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ২.৩৭ পিএম
  • ৩৪৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
২২ সেপ্টেম্বর বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন স্বামী নিবলু দাস। মৃত্যুশোক সইতে না পেরে স্বামীহারা স্ত্রী নিয়তি রাণী দাস আতœহত্যা করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মাত্র দুই মাস আগে বিয়ে হয়েছিল এই হতভাগ্য দম্পতির। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, নিবলু ও নিয়তির বিয়ে হয়েছিল মাত্র দুই মাস আগে। এখনো হাতের মেহেদির রঙ শোকায়নি। নববধু ও বরের জড়াও কাটিয়ে ওঠতে পারেননি তারা। এর মধ্যেই একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অন্যজন তার শোকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে সাচনা বাজারে শামসুল আবেদীনের দোকানে থাই সিলিংয়ের কাজ করার সময় বিদ্যুতের তাওে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান নিবলু দাস। এই ঘটনায় শোককাতর স্ত্রী নিয়তি দাস সোমবার সকালে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আতœহত্যা করেছেন।
জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, স্বামীর মৃত্যুশোক সইতে না পেরে স্ত্রীও আজ সকালে আতœহত্যা করেছেন। স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!