1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জামালগঞ্জে দুই অতিথি পাখি শিকারিকে ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬, ২.০৯ পিএম
  • ৫২৭ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি:-
সুনামগঞ্জের জামালগঞ্জে দুজন অতিথি পাখি শিকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার ফেনারবাক ইউনিয়নের গঙ্গাধরপুর বাগে গত মঙ্গলবার রাত পৌন ১টার সময় অভয় আশ্রম থেকে ইয়ারগান দিয়ে অতিথি পাখি শিকার করার সময় দুজনকে গ্রেফতার করে জামালগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের মো.আজাদ মিয়ার ছেলে মোজাহিদ আলম (৩৫) ও একই গ্রামের রজব আলীর ছেলে সহিবুর রহমান (৩৬)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ফেনারবাক ইউনিয়নের পাকনার হাওরের গঙ্গাঁধরপুর গ্রামের পাশের স্থানীয় বনায়নে এনজিও সংস্থা সিএনআরএস”র আওতাধীন অতিথি পাখির অভয়আশ্রমে থেকে প্রতিদিনের মত অতিথি পাখি শিকার করার সময় এস আই জয়নাল তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দুজনকে হাতে নাতে গ্রেফতার করে  জামালগঞ্জ থানায় নিয়ে আসেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান দুজনকে আটকের কথা স্বীকার করে বলেন, গত রাতে অতিথি পাখি শিকারী দুজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে বিশম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুজনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জামালগঞ্জের অতিরিক্ত দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!