1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ভোটার হালনাগাদ জটিলতায় বন্ধ জামালগঞ্জ সদরের দুই ইউনিয়নের নির্বাচন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬, ১০.৪৭ এএম
  • ৫৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সম্প্রতি সম্পন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাক-ঢোল পিটিয়ে প্রার্থী ও কর্মীরা উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়েছিলেন। জামালগঞ্জ সদর উপজেলায়ও ছিল উৎসবের আমেজ। দলীয় প্রতীকে প্রথম বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এই ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীকে মনোনয়নও দিয়েছে।
ভোটার হালনাগাদ সংক্রান্ত বিষয় নিয়ে নির্বাচন বন্ধ রয়েছে বলে জানা গেছে। ফলে একদিকে মেয়াদোত্তীর্ণ পরিষদ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে জনগণ বঞ্চিত হচ্ছে তাদের ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচিত প্রতিনিধিদের সাহচর্য্য থেকে। এলাকাবাসী অবিলম্বে এই ইউনিয়নে নির্বাচন দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে সরকার কিছুদিন আগে জামালগঞ্জ সদর ইউনিয়নকে দুটি ইউনিয়ন করে প্রজ্ঞাপন জারি করে। একটি জামালগঞ্জ সদর ইউনিয়ন এবং অপরটি জামালগঞ্জ উত্তর ইউনিয়ন। কিন্ত ভোটার সংক্রান্ত জটিলতার কারণে এখানে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে পারেনি নির্বাচন কমিশন। বর্তমানে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তবে বিধি অনুযায়ী প্রশাসক নিয়োগ থাকার কথা থাকলেও বর্তমান চেয়ারম্যানই দায়িত্ব পালন করছেন।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্র জানিয়েছে, অন্য কোন কারণে নয়, ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় নির্বাচনী প্রক্রিয়া শুরু করা যাচ্ছেনা। তবে জেলা পরিষদ নির্বাচনের পরে ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। সম্প্রতি অনুষ্ঠিত সমন্বয়সভায় এই বিষয়ে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার।
জামালগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জামিল আহমদ জুয়েল বলেন, ইউনিয়নের মানুষ স্থানীয় সরকারের নির্বাচন মুখর উৎসব থেকে বঞ্চিত থাকায় হতাশ। তারা দ্রুত সব জটিলতার অবসান ঘটিয়ে ইউনিয়নে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন।  ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছেন।
সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান বলেন, ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় তফসিল ঘোষণা হচ্ছেনা। ভোটার তালিকা হালনাগাদ হলেই এই ইউনিয়নে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!