1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছাতক থেকে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাব

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ১০.৩৩ এএম
  • ৫২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
র‌্যাব-৯, সিলেট এর একটি বিশেষ টিম শনিবার ভোর ০৪.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক পিযুষ চন্দ্র দাস এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার ছাতক থানার দুর্গম এলাকায় গভীর রাতে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে পীরপুর দক্ষিণ পাড়ার আনকার আলীর বসতবাড়ীর টিনশেড বিল্ডিং এর পিছনে, মাটির গর্তে মজুদ অবস্থায় থেকে ১৫০০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদসহ একজনকে আটক করে। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- মোঃ খালিক (২৮), পিতা- মৃত ইসহাক আলী, গ্রাম-মরজা (মোরল বাড়ী), থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আনকার আলী একটি সক্রিয় চোরাচালান ও মাদক চক্রের প্রধান এবং মোঃ খালিক, আনকার আলীর বিশ^স্ত সহযোগী। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ ভারত থেকে চোরাই পথে এনে সুনামগঞ্জ ও সিলেট শহরের বিভিন্ন এলাকায় বিক্রয়  করে আসছিল।
র‌্যাবের তদন্তে আরও জানা যায়, চক্রটি ভারত থেকে অবৈধ পথে বিভিন্ন ব্র্যান্ডের মদ সুনামগঞ্জে এনে মজুদ করত। এক্ষেত্রে তারা বিভিন্ন চমকপ্রদ কৌশল অবলম্বন করত। পরবর্তীতে এই মাদক সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করা হত। তদন্তে উদঘাটিত এ সকল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল ১৯ নভেম্বর ২০১৬ ইং তারিখ মধ্যরাত থেকে ধারাবাহিক অভিযান পরিচালনা করে মাটির গর্তে, বসত ঘড়ের চালের উপরে, বালির স্থুপের নিচে এবং পুকুরে ডুবিয়ে রাখা অবস্থায়, প্রায় ১৫০০ বোতল বিদেশী মদ উদ্ধারসহ মুলহোতাকে হাতেনাতে আটক করে।
এই চক্রের অন্যান্য সদস্যদের খুজে বের করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব-৯ এর বিশেষ টিম কাজ করে যাচ্ছে। অভিযানে বিশাল মাদক চালান ধরা পড়ায় এবং খালিকের মত চিহ্নিত একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করায় পীরপুরবাসী স্বস্তি প্রকাশ করে।  উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামী সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!