1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তুচ্চ বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষে তাহিরপুরে আহত ৫০

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ১০.৩০ এএম
  • ৫১১ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর::
তাহিরপুরের পল্লীতে দু’গ্রুপের মধ্যে তুচ্চ বিষয় নিয়ে সংঘর্ষে মহিলাসহ ৫০ জন আহত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার শ্রীপুর দক্ষিন ইউনিয়নের নোয়ানগর গ্রামে এ সংর্ষের ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত ১৫জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের সুনামগঞ্জ সদর ও তাহিরপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নোয়ানগর গ্রামের আজগর আলী ও আলী মর্তূজা দুটি গোষ্টির  পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা ও মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জেড় ধরে শনিবার সকালে উভয় পক্ষের সন্তানাদি ও মহিলাদের কথাকাটাকাটির এক পর্যায়ে দ’ুপক্ষই দেশীয় অ¯্রস¯্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলতে থাকলে  সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মিয়া হোসেন এর মাধ্যমে থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাকে নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে আহতরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে। উভয় পক্ষের গুরুতর আহত নোয়ানগর গ্রামের শাজ উদ্দিন (৩০),আলী নেওয়াজ (৩২), মিরাজ উদ্দিন (৩০), কফিল উদ্দিন (৪৫), আলিম উদ্দিন (৪০), জয়নাল (৪৫), গিয়াস উদ্দিন (৪০), ফখর উদ্দিন (৩০), এনায়েত (২৫), আলী আমজদ (৩০), আলী  মর্তূজা (৩৫), শামাল (২৮), শিরিনা (৩২), কবির (৩৫), সিরাজুল (২৫), সাজিবুল (৩০), সালিম উদ্দিন (৫০), মনি (২০), মকবুল (৩০), সফিক মিয়া (২৫), সজিব (২০), আলফাস (২৮), মুন্না (২৬) মিয়া (৩০), আশরাফুল (২৩), আব্দুল্লাহ (৩২), জিয়াউল (৩০), আলিম উদ্দিন (৫০)। অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন, নোয়ানগর গ্রামে সংঘর্ষের সংবাদ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা নিয়ে আসেনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!