1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ডিসেম্বরের শেষ সপ্তাহে নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬, ৬.৩৭ এএম
  • ৫৭০ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে হতে পারে। এই নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো সিটিতে দলীয় পরিচয় ও প্রতীকে নির্বাচন হবে।
রোববার কমিশনের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। কমিশন সচিবালয় থেকে জানা গেছে, ২২ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হতে পারে। আজ সোমবার কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আগামী ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ এবং আগামী বছরের ৮ ফেব্রুয়ারি কুমিল্লা সিটির মেয়াদ শেষ হবে। সিটি করপোরেশন নির্বাচনের আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, ২৬ ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন করার বিষয়ে আইনি বাধ্যবাধকতা আছে। হাতে সময় কম বিধায় আজকালের মধ্যেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আইনি জটিলতা শেষ হলে কুমিল্লা সিটির নির্বাচন করা হবে।
সরকার আইন সংশোধনের মাধ্যমে দলীয় পরিচয় ও প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় এ-সংক্রান্ত নির্বাচন পরিচালনা ও আচরণবিধি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এ জন্য কমিশন বিধিমালা সংশোধনের প্রস্তাব করে তা যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়। কমিশন সচিবালয় থেকে জানা যায়, মন্ত্রণালয় বিধিমালা যাচাই-বাছাই শেষে গতকাল কমিশনে পাঠিয়েছে। আজ দুটি বিধি গেজেট আকারে প্রকাশ করা হতে পারে।
২০১২ সালের ৫ জানুয়ারি প্রথমবারের মতো কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয় ওই বছরের ৯ ফেব্রুয়ারি।
কমিশন সচিবালয় থেকে জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশনের মাস্টারপ্ল্যানে করপোরেশনের আয়তন ৫৩ দশমিক ৪ বর্গ কিলোমিটার থেকে বাড়িয়ে ১৫০ বর্গ কিলোমিটার করার প্রস্তাব করা হয়েছে। গত মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন এ প্রস্তাব পাঠানো হয়। গত ৫ অক্টোবর মাস্টারপ্ল্যান অনুযায়ী করপোরেশনের বাইরের এলাকাগুলো করপোরেশনে অন্তর্ভুক্ত করে নির্বাচন দেওয়ার দাবি করে হাইকোর্টে রিট আবেদন করেন মাহবুবুর রহমান ও হাবিব মিয়া নামের দুই ব্যক্তি। আদালত তিন মাসের মধ্যে মাস্টারপ্ল্যান অনুযায়ী সম্প্রসারিত এলাকা করপোরেশনে অন্তর্ভুক্ত করে নির্বাচন দিতে বলেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!