1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জে যুবলীগের ৪৪ তম প্রতিষ্টাবার্ষিকী পালন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ১.৩৪ পিএম
  • ৫৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে সংগঠনটির ৪৪ তম প্রতিষ্টাবার্ষিকী অনুষ্ঠান বর্ণাঢ্যভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে ৪৪ পাউন্ডের কেক কাটেন নেতাকর্মীরা। শুক্রবার বাদ জুমআ জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান উপলক্ষ্যে পুরাতন বাসস্টেশন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে ফের পুরাতন বাসস্টেশনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আয়ূব বখত জগলুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহ্বায়ক খন্দকার মনজুর আহমদ, সিনিয়র সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, মঞ্জু তালুকদার, পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আবাবিল নূর, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এহছান আহমদ উজ্জ্বল প্রমুখ।
এদিকে সন্ধ্যার পর পুরাতন বাসস্টেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!