1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

দিরাইয়ে অফিসপাড়াকে দালালমুক্ত করার আহ্বান জানালেন দুদক কমিশনার

  • আপডেট টাইম :: বুধবার, ৯ নভেম্বর, ২০১৬, ১.১৫ পিএম
  • ৫৫১ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
বাংলাদেশ দূর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাছির উদ্দিন আহমেদ বলেছেন, সরকারি কর্মকর্তা, ডাক্তার, শিক্ষকসহ সরকারি বেতনভূগী সকলকে কর্মক্ষেত্রে উপস্থিতি নিশ্চিত করা জরুরি। উপজেলা প্রশাসনের সেবাদানকারী প্রতিষ্ঠান গুলোকে সিসি ক্যামেরার নিয়ন্ত্রনে আনতে হবে। অফিস পাড়াকে দালাল মুক্ত করার জন্য প্রতিটি অফিসের সামনে সিটিজেন টার্টারের মাধ্যমে অফিস কর্মকর্তা ও স্টাপের ছবিসহ নাম লিখে রাখতে হবে।
বুধবার সুনামগঞ্জের দিরাই উপজেলা গণ মিলনায়তন হলে র্দর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জের সদস্য খলিল রহমানের পরিচালনায় গণশুনানি, র‌্যালি, মানব বন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুদক সিলেট বিভাগীয় পরিচালক শিরীন পারভীন, সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ, সনাক সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি পরিমল কান্তি দে, বর্তমমান সভাপতি নুরুর রব চৌধুরী, দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশাররফ মিয়া। গণশুনানিতে উপজেলার ১১টি সেবাদানকারী প্রতিষ্ঠানের বিরোদ্ধে শতাধিক অঢিযোগের মধ্যে উল্যেখযোগ্য অভিযোগ পড়ে উপজেলা ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, সমাজসেবা ও উপজেলা হিসাবরক্ষণ অফিসের বিরোদ্ধে। কর্মকর্তারা মঞ্চে উপস্থিত থেকে অভিযোগকারীদের অভিযোগের ব্যখ্যা দেন। অভিযোগকারীদের পরবর্তী নিরাপত্তা বিষয়ে অভিযোগকারীর এক প্রশ্নের জবাবে  বিষয়টি গুরুত্ত সহকারে দুদক দেখবে বলে আস্বস্থ করেন দুদক কমিশনার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!