1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

মার্কিন যুক্তরাষ্ট্রে নারী প্রেসিডেন্টের জন্য ৯৬ বছরের অপেক্ষা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬, ৩.০৭ এএম
  • ৫৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
আজ ৮ নভেম্বর। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ। ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হতে পারে। কারণ এবারই প্রথম দেশটির প্রধান একটি  রাজনৈতিক দল একজন নারী অর্থাৎ হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছে।তিনি যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন কি না তার ফয়সালাও হয়ে যাবে এদিন।

যুক্তরাষ্ট্রের লাখ লাখ নারী ভোটারও এই প্রথম একজন নারীকে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। কোনো কোনো নারীকে এই দিনের অপেক্ষায় জীবনের ৯৬টি বছর কিংবা তারচেয়ে বেশি সময় পার করে দিতে হয়েছে। যেসব নারী ১৯২০ সালে কিংবা তার আগে জন্মেছেন এবং এখনো বেঁচে আছেন তারাই বর্তমানে সেই মাহেন্দ্রক্ষণের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। সেসব নারীদের অভিজ্ঞতা এবং অনুভূতি নিয়ে ‘৯৬ বছর ধরে অপেক্ষা করেছি’ নামে একটি ওয়েবসাইটও খোলা হয়।

৯৮ বছর বয়সি এস্তেলে স্কাল্টজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কারখানার শ্রমিক ছিলেন। প্রবীণ এই নারী বর্তমানে হার্টের গুরুতর সমস্যার কারণে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কিন্তু ৮ নভেম্বরে ভোট দেয়ার দিন পর্যন্ত তিনি বেঁচে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। প্রবীণ এই নারী বলেন, ‘আমার দেশের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থীর নির্বাচন দেখার জন্য আমি আরো বাঁচতে চাই।’

অক্টোবর মাসে তিনি ডাকের মাধ্যমে আগাম ভোট দেন। পোস্টাল ব্যালটে তিনি লিখেছেন, ‘কতটা গ্লানিকর ছিল অতীতের দিনগুলো’। পরবর্তীকালে পোস্টাল ব্যালটসহ তার ছবি ফেসবুকে পোস্ট করা হয়।

এদিকে ৯৯ বছরের সিলভিয়া স্কালম্যান বলেন, ‘হিলারি একজন নারী এজন্য এই ভোট নয় বরং এর মাধ্যমে দেখানো যাবে, আমরা নারীরা যা করতে চাই, তাই করতে পারি। বিশেষ করে আমরা যখন নিজেদের ক্যারিয়ারে সাফল্যের চূড়ান্ত শিখরে ওঠার জন্য যে প্রয়োজনীয় অভিজ্ঞতা দরকার, তার জন্য কঠোর পরিশ্রম করি।’

তিনি বলেন, ‘এখন আমার নাতি-পুতিরা দেখতে পাচ্ছে, একজন পুরুষ যা করতে পারে একজন নারীও তা করতে পারে। বিষয়টি আমার জন্য অত্যধিক আনন্দের।’ সূত্র: বিবিসি


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!