1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ক্রিকেটার মেহেদীর বাড়ি তৈরির নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ২ নভেম্বর, ২০১৬, ১২.৫১ পিএম
  • ৬০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::

মেহিদি হাসান মিরাজ এখন বাংলাদেশের সম্ভাবনাময় এক বড় কিক্রেট তারকা। দেশের গর্ব। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডকে। নিজের পারফরম্যান্স দিয়েই তিনি নাম ছড়িয়ে দিয়েছেন ক্রিকেট বিশ্বে। কিন্তু এত কিছুর পরেও খুলনার খালিশপুরের দক্ষিণ কাশিপুর এলাকায় ছোট্ট ভাড়া বাড়িটায় তাঁর বাস, সেখানেই মা-বাবা আর ছোট বোনকে নিয়ে সাজানো-গোছানো সুখের সংসার।

খালিশপুরে টিনের চালের সেই বাড়িতে সুখ থাকলেও হয়তো স্বাচ্ছন্দ্য নেই। সে বাড়ি গ্রীষ্মের চড়া রোদে তেতে ওঠে, বৃষ্টি হলেই উঠোনে জমে যায় প্যাঁচ প্যাঁচে কাদা। দেশকে এত বড় গৌরব এনে দিলেন যিনি, তাঁর ও তাঁর পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মিরাজ ও তাঁর পরিবারের জন্য একটি পাকা বাড়ি তৈরি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ জন্য একটি উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার জন্য বলা হয়েছে স্থানীয় জেলা প্রশাসনকে।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ খুলনার জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়েছেন বলে জানা গেছে।
বাড়ি তৈরির জন্য উপযুক্ত জমি খুঁজে পাওয়া গেলেই এই তরুণ তারকার পরিবারের জন্য বাড়ি নির্মাণের কাজ শুরু হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!