1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

অবশেষে দক্ষিণ সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দাতার নামফলক লাগল

  • আপডেট টাইম :: সোমবার, ২০ মে, ২০১৯, ৬.৫০ পিএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভূমি দাতাদের নাম ফলক উন্মোচন করা হয়েছে। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নির্দেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ফলে সংশ্লিষ্টরা নামফলক লাগাতে বাধ্য হন। উল্লেখ্য একটি সাম্প্রদায়িক গোষ্টী কোটি টাকার ভূমিদানকারী দাতার নাম লাগাতে আপত্তি দিয়েছিল বলে অভিযোগ আছে।

সোমবার(২০ মে) বিকাল ২ টায় শান্তিগঞ্জ বাজারস্থ উপজেলার নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মুল প্রবেশ দ্বারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্থাপনের জন্য ১৫(পনের) শতক ভূমি দাতা তেঘরিয়া গ্রামের মৃত তারানাথ দাস ওরফে গয়ানাথ দাসের ছেলে দুই সহোদর গোপেন্দ্র কুমার দাস ও স্বর্গীয় অতুল কৃষ্ণ দাসের নামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভূমি দাতা হিসাবে নাম ফলক উন্মোচন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শামীম হাসান, ভূমি দাতা পরিবারের সদস্য লিংকন কুমার তালুকদার,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ,অর্থ সম্পাদক সোহেল তালুকদার, জেলা যুব কমান্ড সভাপতি ওবায়দুর রহমান কুবাদ,শিক্ষক সমীর দাস সহ প্রমুখ। পরিশেষে মোনাজাত পরিচালনা করেন ,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজ।

উল্লেখ্য, গত ১০ মে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের সময় ভূমি দাতা পরিবারের কোন সদস্যকে নিমন্ত্রন ও ভূমি দাতা পরিবারের নাম কোথাও লিপিবদ্ধ না থাকায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী তাৎক্ষণিক বিষয়টি নজরে এনে স্থানীয় উপজেলা প্রশাসনকে ভূমি দাতা পরিবারের নাম ফলক উ¤েœাচনের নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে বিষয়টি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ গুরুত্বের সাথে ভূমি দাতা পরিবারের সহিত যোগাযোগ করে তাদের নাম সংগ্রহ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মূল প্রবেশ দ্বারে তাদের নাম ফলক স্থাপন করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!