1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জ ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ মে, ২০১৯, ৮.১৬ এএম
  • ৩০২ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসান শাহ::
সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সুনামগঞ্জ হেডকোয়ার্টারে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ সুধীজনও উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে কেটক কেটে অতিথিবৃন্দ উৎসব উদযাপন করেন। প্রীতিভোজ শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় বিজিরি নিজেদের শিল্পি ও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ শহিদুল ইসলাম পিএসসি।
বিজিবি প্রতিষ্ঠার এই বিশেষ দিনে নানা আয়োজন করা হয়। সাজানো হয় দফতর। প্রবেশপথে ছিল নিজস্ব পতাকা। থরে থরে সাজানো। দিনব্যাপী বিশেষ মোনাজাত, পতাকা উত্তোলন, কেঁক কাটা, বিশেষ দরবার, অধিনায়কের বিশেষ দরবার, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের কর্মসূচি পালিত হয়। উৎসবে বিজিবির পরিবারের সদস্যরাও উপস্থিত হন।
বৃহষ্পতিবার সকাল‘৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী’ উদযাপন উপলক্ষ্যে ইউনিট কোয়ার্টার গার্ডে রেজিমেন্টাল পতাকা উত্তোলন করা হয়। এরপর ব্যাটালিয়নের অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিক/অসামরিক কর্মচারীদের উপস্থিতিতে ব্যাটালিয়ন অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়। বিশেষ দরবারে বক্তব্য রাখেন ব্যাটালিয়ন অদিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল ইসলাম, সহকারি পুলিশ সুপার হায়াতুন্নবী, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, পিপি ড. খায়রুল কবীর রোমেন, জিপি এডভোকেট আব্দুল মজাদ, রিপোর্টার্র্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সদর থানার ওসি মো. শহীদুল্লাহ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!