1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

আজ সিলেটে বাংলাদেশ-ভারত জয়েন্ট বর্ডার কমিটির বৈঠক

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯, ৩.১৭ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বাংলাদেশ-ভারত জয়েন্ট বর্ডার কমিটির বৈঠক আজ বুধবার সিলেটে অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৯টায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ১৬ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম। অপরদিকে, ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিএস বাল্লা।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) মো: নাসির উল্যাহ খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এডিএম জানান, আজকের বৈঠকে বর্ডার হাটের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করা হবে। তিনি জানান, গত বছর জয়েন্ট বর্ডার কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ভারতে। এ ধারাবাহিকতায় এবার বাংলাদেশে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে সোমবার সন্ধ্যায় ভারতীয় প্রতিনিধি দলের সদস্যবৃন্দকে তামাবিল স্থলবন্দরে বাংলাদেশে স্বাগত জানানো হয় । সূত্র জানায়, আগামী ২৫ এপ্রিল ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা তাদের দেশে ফিরে যাবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!