1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

গরম বেড়ে বিস্তৃত হচ্ছে তাপপ্রবাহ

  • আপডেট টাইম :: সোমবার, ২২ এপ্রিল, ২০১৯, ৯.৫১ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। এতে তাপপ্রবাহ নতুন নতুন এলাকায় বিস্তৃত হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দিনগুলোতে গরম আরও বেড়ে তাপপ্রবাহ নতুন নতুন এলাকায় বিস্তার লাভ করতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শনিবার দেশের রাজশাহী, পাবনা, যশোর, রাঙ্গামাটি ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও রোববার এর সঙ্গে যুক্ত হয়েছে টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকুণ্ড, ফেনী ও পটুয়াখালী অঞ্চলসহ পুরো খুলনা বিভাগ। গরম বাড়ার কারণে দুর্ভোগ বাড়ছে মানুষের, দেখা দিচ্ছে নানা ধরনের রোগ-ব্যাধি।
সোমবার বৈশাখের ৯ তারিখ। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি, এর আগে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে রাজশাহীতে তাপমাত্রা বেড়েছে এক দশমিক ৮ ডিগ্রি।
একইভাবে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা (শনিবার) ৩৪ দশমিক ৪ ডিগ্রি থেকে বেড়ে রোববার ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস হয়।
রোববার রাতে ঢাকা ও আশেপাশের অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সঙ্গে সামান্য বৃষ্টি হয়েছে। সোমবার সকালেও ঢাকার আকাশ মেঘলা ছিল, তাই গরম কিছুটা কমেছে।
সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে। সেখানে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।
আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘শনিবারের তুলনায় রোববার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও বেড়ে চলমান তাপপ্রবাহ আরও বিস্তৃত হবে।’
তিনি বলেন, ‘এই মাসে মোটামুটি গরম থাকবে। তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা সেভাবে নেই। বৃষ্টি কম হবে। কোথাও কোথাও হঠাৎ সামান্য ঝড়-বৃষ্টি হবে, এভাবেই চলবে এপ্রিল মাস।’
দেশের পশ্চিমাংশ ও উত্তর-পশ্চিমাংশ অর্থাৎ যশোর, কুষ্টিয়া এলাকার দিকে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলেও জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান।
সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!