1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

কৃষকদের উৎসাহ দিতে সুনামগঞ্জের হাওরে ধানকাটা কর্মসূচি

  • আপডেট টাইম :: রবিবার, ২১ এপ্রিল, ২০১৯, ১.২২ পিএম
  • ৪০৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
হাওরের কৃষক-শ্রমিকদের উৎসাহ দানের লক্ষ্যে জেলা প্রশাসনসহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ একযোগে একই দিনে সুনামগঞ্জের ১১ উপজেলায় হাওরে ধান কর্তন করেছেন। রবিবার জেলা প্রশাসকের নেতৃত্বে বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সময়ে প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে হাওরে ধান কাটা কর্মসূচি পালন করা হয়। কৃষক শ্রমিকদের উদ্ধুদ্ধ করতেই প্রশাসন প্রথম বারের মতো আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি পালন করেছে। প্রশাসনের সঙ্গে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও কর্মসূচিতে শরিক হন। ধানকাটা উৎসবকে সার্বজনীন করতেই এই উৎসাহমূলক কর্মসূচি বলে জানান প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
রবিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে ধান কাটতে যান। পড়নে হলুদ গেঞ্জি ও মাথায় গামছা নিয়ে কাস্তে হাতে কৃষকের মতো দল নিয়ে হাওরে নামেন জেলা প্রশাসক। এসময় আশপাশের কৃষকরাও তাদের অভিনন্দন জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান, স্থানীয় সরকারের উপপরিচালক মো. এমরান হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. বশির আহমেদ সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পওর-১ মোঃ আবু বকর সিদ্দিক ভূইয়া, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পওর-২ খুশি মোহন সরকার, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, সুনামগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জনাব আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা জনাব মালেক হোসেন পীর, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক আইনুল ইসলাম বাবলু প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, হাওরের কৃষক রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সোনালী ফসল ফলান। কৃষকরাই এই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আর সুনামগঞ্জের উন্নয়নের মূলধন হাওরের বোরো ধান। এখানের ধান হলেই কৃষকরাই ধনি। বতর্মান সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার। সুনামগঞ্জের বোরো ফসল রক্ষায় আন্তরিক। প্রতি বছরের ন্যায় এবারও ফসলরক্ষায় প্রতিটি হাওরে বাঁধ নির্মাণ করা হয়েছে। ধান কাটা শ্রমিকদের উৎসাহ ও সার্বজনীন করার জন্যেই আজকের ধান কাটা উৎসবের মূল উদ্দেশ্য।
এদিকে একই দিন কৃষক শ্রমিকদের উৎসাহ দানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে হাওরে নেমে ধান কেটেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!