1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

রক্তাক্ত শ্রীলঙ্কা: নিহত ১৩৮

  • আপডেট টাইম :: রবিবার, ২১ এপ্রিল, ২০১৯, ৮.০০ এএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা হামলা করা হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৮ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া আরও ৪ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
শ্রীলঙ্কার পুলিশ বলছে, ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৩৮ জনের মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকালে দেশটির রাজধানী কলম্বোর উত্তরাঞ্চলের গির্জা ও নিকটবর্তী নেগোম্বা শহরের গির্জা এবং আশপাশের কয়েকটি হোটেলে এ হামলার ঘটনা ঘটে।
রবিবার খ্রিস্টান ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে। প্রার্থনার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা গির্জায় জড়ো হতে থাকেন। আর এর মাঝেই পৃথক জায়গায় এ হামলা চালানো হয়েছে।
হামলার পর কলোম্বোর কাটুয়াপিটিয়ার সেন্ট সেবাস্টিন গির্জার ফেসবুক পেজে বলা হয়, আমাদের গির্জায় বোমা হামলা হয়েছে। এখানে যদি আপনার পরিবারের সদস্য থাকেন তাহলে আসুন, তাদের পাশে দাঁড়ান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!