1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: সভাপতি কলি, সম্পাদক বিমল জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ মসজিদের ইমাম ধর্ষণ করল কিশোরীকে

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯, ১০.২৩ এএম
  • ৩৩৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামে মসজিদের ইমাম মানিক মিয়া ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পুলিশের কাছে তিনি বলেছেন, আমি ধর্ষণ করিনি ‘শয়তান আমাকে দিয়ে ধর্ষণ করিয়েছে।’ পুলিশ দাবি করেছে, মানিক মিয়া ধর্ষণের কথা স্বীকার করেছেন।
রাতে ইমাম মানিক মিয়ার ঘরে আশ্রয় দেন এক কিশোরীকে। সেখানেই ওই ধর্ষণের ঘটনা ঘটে। এরপর রক্তক্ষরণ অবস্থায় মেয়েটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনার পর শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মানিক মিয়াকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর মানিক মিয়া পুলিশকে জানায়, রোববার ৯টার দিকে এক কিশোরী তার কক্ষের দরজায় এসে ধাক্কা দেয়। দরজা খুললে ওই কিশোরী বলে সে বাড়ি থেকে অভিমান করে চলে এসেছে। রাত যাপনের জন্য তার কাছে আশ্রয় চায়। তিনি মেয়েটিকে আশ্রয় দেন। কিন্তু মাঝরাতে তিনি শয়তানের পাল্লায় পড়ে কিশোরীকে ধর্ষণ করে ফেলেন।

শায়েস্তাগঞ্জ থানা সূত্র জানায়, আলাপুর এলাকার এক কিশোরী বাবা-মা’র সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। মেয়েটি রাত যাপনের জন্য অন্য স্বজনের বাড়ি যাচ্ছিল। পথে আলাপুর গ্রামের মসজিদের ইমাম মানিক মিয়া মেয়েটিকে রাতের বেলা একা দেখে তার সম্পর্কে খোঁজখবর নেন।

মেয়েটি তার বাড়ি থেকে অভিমান করে বের হয়ে আসার কথা ইমাম মানিক মিয়াকে জানায়। এ সুযোগে ইমাম মানিক মিয়া মেয়েটিকে আশ্রয় দেয়ার কথা বলে নিজের ঘরে নিয়ে যান। রাতে তিনি মেয়েটিকে ধর্ষণ করেন।

ধর্ষণের ফলে মেয়েটির রক্তক্ষরণ শুরু হলে সে বাড়ি ফিরে গিয়ে ঘটনাটি পরিবারের লোকজনকে জানায়। পরে স্বজনরা তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত মানিককে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেই সাথে ভিকটিমকে ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!