1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

সুনামগঞ্জে নুসরাত হত্যার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯, ৬.২৮ এএম
  • ৩২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অধ্যক্ষ সিরাজ উদ দৌলার যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফীকে পুড়িয়ে মারার প্রতিবাদে সকল দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ। শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থী ও সুধীজন অংশ নেন। তারা অবিলম্বে নুসরাত হত্যায় জড়িতদের কঠিন শাস্তি কার্যকরের দাবি জানান। এই ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ দোষী সকলকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন কমরেড চিত্তরঞ্জন তালুকদার, কবি ও গবেষক ইকবাল কাগজী, ছাত্রনেতা আসাদ মনি, দুর্জয় দাস, মনির হোসেন দুর্জয়, নূরজাহান সাদেক নূরী প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!