দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসার জনক মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৪তম জন্মবার্ষিকী ও বিশ^ হোমিওপ্যাথি দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ দিরাই উপজেলা শাখার উদ্যোগে সকাল ১১টায় দিরাই প্রেসক্লাবের সামন থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় একটি রেষ্টুরেন্টের কনফারেন্স হলে আলোচনা সভায় মিলিত হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা: আব্দুল অলি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুক্তাদির সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ডা. অনুকুল চন্দ্র দেব। বক্তব্য দেন ডা. রমেন্দ্র কিশোর তালুকদার, ডা. আব্দুল মাজিদ, ডা. বকুল চন্দ্র সরকার, ডা. কৃপেন্দ্র চক্রবর্তী, ডা. রনধির দাস, ডা. প্রবোধ চন্দ্র তালুকদার, ডা. বৃহস্পতি সরকার, ডা. ব্রজবল্লভ দাস, ডা. মোঃ আবুল কাসেম, ডা. পুজন রায় প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি জগদিশ চন্দ্র ভৌমিক।