1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালগঞ্জ থানা পরিদর্শন করলেন সুনামগঞ্জ পুলিশ সুপার

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬, ১২.৩৪ পিএম
  • ৫৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো: হারুন অর রশিদ জামালগঞ্জ থানার সকল কর্মকান্ড পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে তিনি জামালগঞ্জ থানায় পৌঁছে উপজেলার আইনশৃংখলার সার্বিক পরিস্থিতি নিয়ে থানার সকল কর্মকর্তাদের মুক্ত আলোচনা করেন। আলোচনায় মাসিক পরিদর্শনে থানার সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন বলে জানা যায়। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইন-চার্জের দায়িত্ব প্রাপ্ত এসআই মো: আনোয়ার হোসেন, এসআই জয়নাল আবেদিন, এসআই ওয়াহিদ, এসআই রজব আলী, এ এসআই সাঈদুর রহমান প্রমুখ।
পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে বিফ্রিং কালে জেলা পুলিশ সুপার বলেন, জামালগঞ্জ থানার মাসিক পরিদর্শনের সাথে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নৌপথে চাঁদাবাজির বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, হাওরাঞ্চলের নৌপথের চাঁদাবাজিসহ আইন শৃঙ্খলার উন্নতির জন্য গুরুত্বপুর্ণ ৪ টি নদী ষ্পটে পুলিশ ফাঁড়ি বসানোর প্রক্রিয়ার কাজ দ্রুত চলছে। অতীতের ন্যায় সম্প্রতি জামালগঞ্জের দুর্লভপুর নদী, লালপুর-লক্ষীপুর নদী, গজারিয়া-শ্রীমন্তপুর নদী, আহসানপুর নদী, সানবাড়ি নদী, সুন্দরপুর-আছানপুর নদী, মেন্দিহাতা নদী ও বৌলাই নদী সমুহে প্রকাশে চাঁদাবাজির বন্ধের বিষয়ে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানান। তিনি বলেন, ইতোমধ্যে চাঁদাবাজদের ধরা হচ্ছে যারা এই অপকর্মের সাথে জড়িত থাকবে তাদের কে আইনের আওতায় আনা হবে। এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ ও সাংবাদিক ফোরামের সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!