1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

সরকারি কর্মকর্তাদের ‘কর্মচারী হাসপাতালে’ সেবা গ্রহণের নির্দেশ

  • আপডেট টাইম :: সোমবার, ৮ এপ্রিল, ২০১৯, ১২.৩০ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গকে সরকারি কর্মচারী হাসপাতালে সেবা গ্রহণের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৪ এপ্রিল অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।
মন্ত্রণালয়ের সহকারী সচিব আমিন মল্লিক স্বাক্ষরিত আদেশে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দফতর বা সংস্থা অনুবিভাগ বা অধিশাখার বা শাখার কর্মকর্তা-কর্মচারীরা সরকারি কর্মচারীদের হাসপাতালে সেবা গ্রহণ করতে হবে। এছাড়া তাদের পরিবারবর্গকে ওই হাসপাতালে সেবা গ্রহণের জন্য উৎসাহিত ও অবহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
গত ১৪ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো এক পত্রে বলা হয়, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ১২ মার্চ অনুষ্ঠিত একনেক সভায় ১৫০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ প্রকল্পটি অনুমোদিত হয়েছে। বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আধুনিক চিকিৎসা সুবিধা প্রদান করা হলে প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।
এতে আরও বলা হয়, ঢাকার ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রশিক্ষিত নার্সদের মাধ্যমে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা খাতে আর্থিক ব্যয় বহুলাংশে সাশ্রয় হবে এবং পর্যায়ক্রমে আধুনিক ও উন্নত চিকিৎসার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
পত্রে বলা হয়, এ অবস্থায় বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের নিয়ন্ত্রণাধীন কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গকে সরকারি কর্মচারী হাসপাতালের সেবা গ্রহণের জন্য উৎসাহিত করা এবং এ তথ্যটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ বা অধিদফতর বা দফতরসমূহের কার্যালয়ে অবহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!