1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯, ২.০৫ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
প্রায় মাসখানেক চিকিৎসার পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিঙ্গাপুর স্থানীয় সময় আজ শুক্রবার বিকেল ৩টার পর (বাংলাদেশ সময় দুপুর ১টার কিছুক্ষণ পর) মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি।
হাসপাতাল ছাড়লেও আপাতত সিঙ্গাপুরেই চিকিৎসার প্রয়োজনে থাকতে হচ্ছে কাদেরকে। হাসপাতালে উপস্থিত ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, এরই মধ্যে ওবায়দুল কাদের হাসপাতাল ছেড়েছেন।
কাগজপত্র প্রস্তুত হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর তিনি হাসপাতাল ছাড়েন।
এর আগে গত ৩ মার্চ ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাকে। পরে এনজিওগ্রামে কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। পরে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে গত ৪ মার্চ বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!