1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

দ্রুত বর্ধনশীল অর্থনীতির পাঁচ দেশের তালিকায় বাংলাদেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯, ১০.৩৭ এএম
  • ২১৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বিশ্বের যে ৫টি দেশের অর্থনীতি দ্রুত বাড়ছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ। বেসরকারি খাতে পর্যাপ্ত বিনিয়োগ না থাকার পরও বাংলাদেশ এটি অর্জন করেছে। এমন তথ্য দিয়েছে বিশ্বব্যাংক।
বৃহস্পতিবার ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটেড’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানান বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট জাহিদ হোসেন।
বাংলাদেশের অর্থনীতি দ্রুত বাড়লেও চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশ হবে বলে অভিমত দিয়েছে বিশ্বব্যাংক।
অথচ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল বলেন, জিডিপির প্রবৃদ্ধি ৮ শতাংশ ছাড়িয়ে যাবে।
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাহিদ হোসেন বলেন, ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্থনীতিতে হতেই পারে। বাংলাদেশকে টেকসই প্রবৃদ্ধির জন্য ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়াতে হবে এবং প্রযুক্তি ও মানব সম্পদের উন্নয়ন করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ন্যূনতম ৭ শতাংশ থাকবে বলে আমরা মনে করছি। তবে এর জন্য চ্যালেঞ্জ আছে। এ চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম ব্যাংকিং খাত এবং রাজস্ব খাত। তাই ব্যাংকিং খাত ও রাজস্ব খাতে সংস্কার আনতে হবে।
ঋণ পুনঃতফসিল খেলাপি ঋণ বাড়াচ্ছে এমন মন্তব্য করে এ অর্থনীতিবীদ বলেন, খেলাপি ঋণ একটি ছোঁয়াচে রোগ। ঋণ পুনঃতফসিল ছোঁয়াচে রোগটা আরও বাড়িয়ে দিচ্ছে। একই ঋণগ্রহীতা বারবার পুনঃতফসিল করছেন, কারণ হিসেবে বলা হচ্ছে আমি বিপদগ্রস্ত।
বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট বলেন, আমাদের যে পুনঃতফসিল করা হচ্ছে তার অর্থনৈতিক যুক্তিটা কী? খেলাপি ঋণের সবটাই অনিচ্ছাকৃত নয়। অনিচ্ছাকৃত হলে একবার, দুইবার হতে পারে। কিন্তু বারবার খেলাপি হলে তা কিছুতেই অনিচ্ছাকৃত নয়।
বাংলাদেশের অর্থনীতি উভয় সংকটে রয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বাড়ছে। অথচ বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতিতে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি কমিয়েছে। এটাকে বলে উভয় সংকট।
রাজস্ব আয়ের বিষয়ে জাহিদ হোসেন বলেন, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৭ শতাংশ, যা সম্প্রতিকালের মধ্যে সর্বনিম্ন। আমার মনে করছি এবার বাজেট ঘাটতি ৪ শতাংশ ছাড়িয়ে যাবে, যা গত অর্থবছরে ছিল ৩ দশমিক ৯ শতাংশ এবং তার আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৫ শতাংশ।
অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমাদের অবকাঠামো খাতে বিশেষ করে সড়কের ক্ষেত্রে উন্নয়ন করতে হবে। এ জন্য সহজ উপায় বিনিয়োগ বাড়াতে হবে। মানবসম্পদের ক্ষেত্রে শিক্ষা ও স্বাস্থ্যে আমাদের উন্নয়ন করতে হবে। শিক্ষা ক্ষেত্রে আমাদের মানসম্পন্ন শিক্ষার অভাব রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!