1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

সুনামগঞ্জের দশ উপজেলায় শিলাবৃষ্টিতে বোরো ফসল ক্ষতির আশঙ্কা

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ মার্চ, ২০১৯, ১.১২ পিএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের দশ উপজেলায় কালবৈশাখি ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। প্রায় ৭ মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে হাওরের বোরো ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। কৃষকরা জানিয়েছেন প্রতিটি উপজেলায়ই আগাম চাষ করেছেন এমন জমিতে ধান পাকতে শুরু করেছিল। তাই বোরো ফসল শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে কৃষকের। তবে কৃষি বিভাগ জানিয়েছে শিলার আকার ছোট এবং বেশি পরিমাণে শিলাবৃষ্টি না হওয়ায় ক্ষতি তেমন হবেনা।
কৃষকরা জানান, রবিবার বিকেল ৩টার দিকে আকাশ গুমোট কালো করে কালবৈশাখি ঝড় শুরু হয়। কিছুক্ষণ পরে শিলা বৃষ্টিও শুরু হয়। প্রায় সাত মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি। পরে শিলাবৃষ্টি থামলেও বৃষ্টি ছিল। সন্ধ্যা ৬টায় আবারও বৃষ্টি ও ঝড় শুরু হয়। এতে জেলার বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. বশির উদ্দিন সরকার বলেন, ১০ উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। তবে শিলার আকার ছোট ও কম সময় ব্যাপী শিলা হওয়ায় ক্ষতির আশঙ্কা কম। তবে আমরা খোজ খবর নিয়ে প্রকৃত ক্ষয় ক্ষতির নিরূপণ করার চেষ্টা করছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!