1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

কৃষি জমিতে শিল্প-কারখানা স্থাপন করা যাবে না: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ মার্চ, ২০১৯, ৬.০৬ এএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি জমিতে শিল্প-কারখানা স্থাপন করা যাবে না। শিল্পায়নের জন্য প্রশিক্ষণে জোর দিতে হবে। রোববার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে শিল্পায়ন ছাড়া কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। আমাদের অর্থনীতিমূলত কৃষি ভিত্তিক। কৃষি জমির যেখানে সেখানে শিল্প-কারখানা গড়ে তুলে নষ্ট করা হোক তা আমি চাই না। এই কৃষি থেকেই খাদ্য চাহিদা মেটায়। খাদ্য চাহিদা বিশ্বে থাকবেই। চাহিদার সাথে সাথে বাজারও সম্প্রসারণ হচ্ছে। সেই ক্ষেত্রে একদিকে যেমন দেশে শিল্পায়ন প্রয়োজন। অপর দিকে কৃষি পণ্য প্রক্রিয়ার উপর জোর দিতে হবে।
তিনি আরো বলেন, শিল্পায়ন গড়ে তুলতে গলে শ্রমিক দরকার, তাদের প্রশিক্ষণ দরকার। শুধু শ্রমিকদের নয় যারা শিল্পায়ন পরিচালনা করবেন তাদেরও প্রশিক্ষণ দরকার। তবে শিল্প গড়ে তোলার পর এই দিকদিকে নজর না দেবার ফলে তা সফল হয় না। সে দিকে লক্ষ্য রেখেই বর্তমান সরকার কাজ করছে। শিল্পায়নের কথা বিবেচনায় রেখে বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে। দেশের মাটি ও পানি থেকে শুরু করে সব কিছু ব্যবহার করা যায়। যা দেশের জন্য বিশাল সম্পদ। যা পরিকল্পনা মাফিক কাজে লাগাতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!