1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

তাহিরপুরে ভারতীয় মদ ও রুপীসহ বিজিবির হাতে যুবক আটক

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মার্চ, ২০১৯, ১০.০৮ এএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যদের হাতে ভারতীয় মদ ও রুপীসহ এক যুবক আটক হয়েছে। সে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বাকেরসাট গ্রামের মো. আক্কাস আলীর ছেলে ইব্রাহিম হোসেন (২২)। বিজিবি সুত্রে জানা যায়, গতকাল শনিবার ভোরে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মো. খাইরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল লাউড়েরগড় সীমান্তের দশঘর এলাকা থেকে তাকে আটক করেন। এসময় তার কাছে ভারতীয় ৫ বোতল অফিসার চয়েজ মদ ও ৭শত রুপী এবং বাংলাদেশী ৫শত টাকা পাওয়া যায়। সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো. মেসবাহ্ উদ্দীন রাসেল জানিয়েছেন, আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহন সাপেক্ষে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!