1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

খাদিজার অবস্থার ক্রম উন্নতি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ১২.০০ পিএম
  • ৫৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
খাদিজা আক্তার নার্গিসের লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে। তার অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। নার্গিসের চাচা আবদুল কুদ্দুস এই তথ্য জানিয়েছেন সাংবাদিককে।

তিনি জানান, লাইফ সাপোর্ট আবার দেওয়ার প্রয়োজন হবে কিনা বিকালে সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। আবদুল কুদ্দুস আরও জানান, ‘নার্গিসকে এখন অক্সিজেন দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, গত ৩ অক্টোবর ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত হন নার্গিস। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। ওই দিনই নার্গিসের অস্ত্রোপচার করা হয়। তখন স্কয়ার হাসপাতালের ডেপুটি মেডিক্যাল ডিরেক্টর ডা. মির্জা নিজামউদ্দিন সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘নার্গিসের অবস্থা খুবই সংকটাপন্ন। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। মাথার খুলি ভেদ করে ব্রেইনে ইনজুরি হয়েছে।’

এদিকে বুধবার রাতে নার্গিসের চাচা আব্দুল কুদ্দুস বলেন,‘নার্গিস আগের চেয়ে ভালো আছে । সে ডান হাত ও ডান পায়েও নড়াচড়া করছে। তবে এখনও পর্যন্ত বাম পাশের কোনও নড়াচড়া দেখা যায়নি। ডাক্তাররা বলেছেন, দুই সপ্তাহ পর তার নিউরোলজিক্যাল অবস্থা বোঝা যাবে। আপনারা নার্গিসের জন্য দোয়া করবেন। ’

স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. এ এম রেজাউস সাত্তার বলেন, ‘বুধবার কিছুক্ষণের জন্য নার্গিসকে ভেন্টিলেশন মেশিন থেকে আলাদা করা হয়। ভেন্টিলেশন মানে হচ্ছে শ্বাস-প্রশ্বাসের জন্য সাপোর্ট দেওয়া, যেটাকে লাইফ সাপোর্ট বলা হয়। আগে ধারাবাহিক লাইফ সাপোর্ট ছিল। এখন ট্রায়াল বেসিসে করা হচ্ছে। এটা একটা বড় ইমপ্রুভমেন্ট। আমার ধারণা, আগামী দুই -একদিনের মধ্যে লাইফ সাপোর্ট খুলে দেওয়া সম্ভব হবে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!