1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

জামায়াত শিবিরের সন্তানদের চাকুরি না দেওয়াই উচিৎ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯, ২.৩৩ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মুক্তিযোদ্ধামন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী আত্নসমর্পন করলেও জামায়াত সন্ত্রাসীরা আত্মসমর্পন করেনি। এদের দোষররা এখনও সক্রিয়। তাই তাদের ছেলে-মেয়েদের সরকারি চাকরি না দেওয়ার দাবি জানান তিনি।
আজ রবিবার সকালে রাজধানীর প্রেসক্লাবে ‘১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা ও আমাদের ভাবনা’-শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সম্প্রিতির বাংলাদেশে নামক একটি সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে। এর আহ্বায়ক শ্রী পিযুশ বন্দোপাধ্যায়।
মুক্তিযোদ্ধামন্ত্রী বলেন, পাকিস্তানের ২৩ বছর ও বাংলাদেশের ৩০ বছর মোট ৫৩ বছর ধর্মের নামে জামায়াত ও তার দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাই তাদের সন্তানদের সরকারি চাকুরি না দেওয়া উচিত। এছাড়া যারা মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত প্রশ্ন তোলে তাদের বিচারের মুখোমুখি করা হবে।
তিনি বলেন, পাকিস্তানী সৈনিকরা আত্মসমর্পণ করলেও জামাত, আল বদর, আল সামস এরা আত্মসমর্পণ করেনি। তাদের ছেলে-মেয়েদের সরকারি চাকরিতে নেয়া হবে না।
তিনি বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাত ৯.১ মিনিটে শহীদদের স্মরণে করতে দেশের সকল কার্যক্রম ১ মিনিটের জন্য বন্ধ থাকবে।
মুক্তিযোদ্ধামন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষায় এখন থেকে মুক্তি যুদ্ধের উপর ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।
সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দোপাধ্যায়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ডা. নুজহাত চৌধুরী প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!