1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ক্যারিয়ারের শীর্ষে টাইগার অধিনায়ক মাশরাফি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ১১.৫৮ এএম
  • ৬১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
ইংলিশদের বিপক্ষে দুর্দান্ত বোলিং-ব্যাটিং করেছেন টাইগহার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতেই হয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে উইকেট শিকারি। এর সঙ্গে আরকটি কীর্তি গড়েছেন র‌্যাংকিংয়েও! আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে ওয়ানডেতে বোলিংয়ে ৬ ধাপ এগিয়ে ৯ নম্বরে চলে এসেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। যেটা তার ক্যারিয়ার সেরা ওয়ানডে র‌্যাংকিং। যেখানে সর্বশেষ আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ৬ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।  এর আগে সেরা র‌্যাংকিং ছিল ১০।  ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার পরই এই র‌্যাংকিংয়ে উঠেছিলেন মাশরাফি।
এছাড়া অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষেই আছেন সাকিব আল হাসান। তবে বোলারদের র‌্যাংকিংয়ে পিছিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।  ২ ধাপ পিছিয়ে বর্তমানে রয়েছেন ৬ নম্বরে।  দুই সিরিজ পর র‌্যাংকিংয়ে এগিয়েছেন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল। তামিম একধাপ এগিয়ে রয়েছেন ২২ নম্বরে। আর ৬ ধাপ এগিয়ে ৪২ নম্বরে রয়েছেন মাহমুদউল্লাহ। শীর্ষ ২০-এ থাকা মুশফিকুর রহিম পিছিয়েছেন র‌্যাংকিংয়ে। একধাপ পিছিয়ে রয়েছেন ১৯ নম্বরে।
ওয়ানডে টিম র‌্যাংকিংয়ে আগের ৭ নম্বরে থাকলেও রেটিং পয়েন্ট কমেছে টাইগারদের। বর্তমানে ৩ রেটিং কমে পয়েন্ট দাঁড়িয়েছে ৯৫-এ।  আর ৫ নম্বরে থাকা ইংল্যান্ডের আগের পয়েন্টই রয়েছে (১০৭)।
গতকাল শেষ হওয়া ওয়ানডে সিরিজের পর ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে (৩ নম্বর) রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। একই সঙ্গে ৫-০ ব্যবধানে সিরিজ হারার সঙ্গে ৬ রেটিং পয়েন্ট কমেছে শীর্ষে থাকা বিশ্বচ্যাম্পিয়নদের। আর দ্বিতীয় স্থানে থাকা প্রোটিয়াদের রেটিং বেড়েছে ৬।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!