1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মার্চ, ২০১৯, ৭.২৪ এএম
  • ৪৯৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস। সারাদেশের মানুষ দিবসটি যেন সুষ্ঠুভাবে পালন করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকার কাজ করে যাচ্ছে। এটি জাতির পিতা বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’ সোমবার (২৫ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে মানুষের কল্যাণে গৌরবময় ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘মাত্র ৯ মাসের মধ্যে সংবিধান উপহার দিয়েছিলেন জাতির পিতা। দেশকে সাবলম্বী করাই ছিল তার লক্ষ্য। তার লক্ষ্য ছিল জাতীয় ঐক্য গড়ে তুলে দেশের অর্থনৈতিক দিক উন্নয়ন করা। বর্তমানে আওয়ামী লীগ সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’
শেখ হাসিনা আরও বলেন, ‘একসময় বাংলাদেশকে সম্মানের চোখে দেখা হতো না। বাংলাদেশকে দেখা হতো একটি দুর্ভিক্ষ দেশ হিসেবে। যে জাতি রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছে সেই দেশকে কেউ যদি অসম্মান করে তাহলে তা কষ্টের কারণ। সেই থেকে আমরা যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকতে পারি সেই লক্ষ্যে কাজ করছি। বর্তমানে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে একটি স্থান করে নিয়েছে। এখন আর বাংলাদেশকে কেউ দুর্ভিক্ষের চোখে দেখে না। আজ বাংলাদেশকে মানুষ সম্মানের চোখে দেখে। এটাই আমার সফলতা।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের ওপর আস্থা ও ভরসা রেখেছে। যার কারণে জনগণের ভোটে আমরা আবারও ক্ষমতায় এসেছি। আমরা এগিয়ে যাচ্ছি, যাবো। বাংলাদেশকে কেউ কখনও দাবায়ে রাখতে পারেনি, পারবেও না।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!