1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্ডা মুসলিম যুবককে বললেন আমার মধ্যে মানবতা আছে

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ মার্চ, ২০১৯, ৬.০৭ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্নকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছে এক মুসলিম যুবক। তাৎক্ষণিকভাবে জেসিন্ডা হাসিমুখে এই আহ্বানের উত্তরও দিয়েছেন। জাসিন্দার সঙ্গে যুবকের কথোপকথনের এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা যায় এক তরুণ মুসলিম যুবক নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ইসলাম গ্রহণের আহ্বান জানান। জাসিন্ডা মনোযোগ দিয়ে তার কথা শোনেন এবং হাসিমুখে জবাব দেন।
ওই তরুণ প্রধানমন্ত্রীকে বলেন, ‘সত্যি কথা বলতে কী, আমি শুধু আপনার জন্যই এখানে এসেছি। গত তিনদিন ধরে আমি শুধু কেঁদেছি। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেছি, আশা করছি অন্য নেতারাও আপনার নেতৃত্বকে অনুসরণ করবেন। আমার আরেকটি আশা, একদিন আপনিও ইসলামে দাখিল হবেন এবং জান্নাতেও আপনার দেখা পাব আমি’।
ব্যস্ততার মাঝেও মনোযোগ দিয়ে তরুণের কথা শোনেন জেসিন্ডা। এরপর তিনি হাসিমুখে বলেন, ইসলাম মানবতার শিক্ষা দেয়, আমার মনে হয় আমার মাঝে সেটি(মানবতা) আছে’।
এদিকে মহানুভবতার দৃষ্টান্ত স্থাপনের জন্য নিউজিল্যান্ডের প্রধামন্ত্রী জাসিন্ডা আরডের্নকে নোবেল পুরস্কার দেয়ারও দাবি উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর ও লিউনিল মসজিদে সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন তার বিচক্ষণতা, নেতৃত্ব আর মানবিক গুণবলী দিয়ে প্রশংসিত হয়েছেন বিশ্বব্যাপী।
প্রসঙ্গত, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের এলোপাতারি গুলিতে ৫০ জন মারা যান। আহত হয়েছেন অন্তত ৫০জন। এই সন্ত্রাসী হামলার সময় আল নূর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।
তারা মসজিদে ঢোকার কিছুক্ষণ আগে এক পথচারীর কাছ থেকে খবর পেয়ে ফিরে আসেন। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা। এ ঘটনায় বাংলাদেশের তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!