1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল

ওটি থেকে আইসিইউতে ওবায়দুল কাদের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯, ৩.৩৫ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বাইপাস সার্জারির পর অপারেশন থিয়েটার (ওটি) থেকে আইসিইউতে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) ওবায়দুল কাদেরের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের বরাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিউরোলজিস্ট ডা. আবু নাসার রিজভী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. রিজভীর বরাতে আরও বলা হয়, ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী সপ্তাহের মাঝামাঝি তাকে কেবিনে স্থানান্তরের ব্যাপারে আশাবাদী চিকিৎসকরা।
এর আগে মঙ্গলবার (২০ মার্চ) মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, গত ৩ মার্চ ভোরে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করানো হয়। সেখানে এনজিওগ্রাম করানোর পর তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটিতে রিং পরানো হয়। এরপর তাকে বিএসএমএমইউ’র আইসিইউতে রাখা হয়। পরদিন ৪ মার্চ ভারতের প্রখ্যাত চিকিৎসক ড. দেবী প্রসাদ শেঠীর পরামর্শে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!