1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

ক্রাইস্টচার্চ হত্যাযজ্ঞের পর কঠোর হলো নিউ জিল্যান্ডের অস্ত্র আইন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯, ৪.০৩ এএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
নিউ জিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হওয়ার পর সামরিক ধরনের সেমি-অটোমেটিক ও অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ করা হয়েছে। কঠোর নতুন বন্দুক আইনের অধীনে এসব অস্ত্র নিষিদ্ধ হচ্ছে বলে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন জানিয়েছেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
আগামী ১১ এপ্রিলের মধ্যে নতুন আইনটি কার্যকর হবে এবং নিষিদ্ধ অস্ত্রগুলোর জন্য ‘কিনে ফেরত নেওয়া’ স্কিম প্রতিষ্ঠিত হবে, এমনটি প্রত্যাশা করছেন বলে তিনি জানিয়েছেন। অ’ডুর্ন বলেন, “এখন, হামলার ছয় দিন পর, আমরা সবরকমের সামরিক ধরনের সেমি-অটোমেটিক (এমএসএসএ) ও অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ ঘোষণা করছি। “সবরকম উচ্চ ধারণ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিনের পাশাপাশি এসব বন্দুককে এমএসএসএ পরিণত করতে ব্যবহার করা পার্টসও নিষিদ্ধ হচ্ছে।” আইনটি কার্যকর হওয়ার আগে এ ধরনের অস্ত্র কেনা বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
কর্মকর্তাদের হিসাবে ‘কিনে ফেরত নেওয়া’ স্কিমে ১০ থেকে ২০ কোটি নিউ জিল্যান্ড ডলার খরচ হতে পারে বলে জানিয়েছেন তিনি।
গত শুক্রবার দেশটির ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে জুমার নামাজের সময় সেমি-অটোমেটিক ও অ্যাসাল্ট রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে অর্ধশত মানুষকে হত্যা করে অস্ট্রেলীয় শ্বেত শ্রেষ্ঠত্ববাদী জঙ্গি ব্রেন্টন ট্যারান্ট (২৮) ।
গ্রেপ্তারের পর আদালতে হাজির করে সন্দেহভাজন এই খুনির বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!