1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

‘প্রকল্প বাস্তবায়ন শেষে গাড়ি ফেরত দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯, ৩.০২ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
প্রকল্প বাস্তবায়নে ফসলি জমি ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প বাস্তবায়ন শেষে প্রকল্পের গাড়ি, অফিস ও অন্যান্য সরঞ্জাম যথাস্থানে জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
একইসঙ্গে তিনি প্রকল্পের তদারকি নিশ্চিত করতে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে, আইএমইডির বিভাগীয় অফিস স্থাপন, জনবল ও যানবাহন বাড়ানো, কারিগরি প্রকল্পের জন্য ইঞ্জিনিয়ারিং ল্যাব গঠন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর শেরে বাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনে এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এ নির্দেশনা দেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক প্রেস ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ফসলি জমি বা জলাধার ব্যবহার করা যাবে না। প্রকল্প সমাপ্ত হওয়ার তিন মাসের মধ্যেই পিসিআর বা প্রকল্প সমাপ্ত প্রতিবেদন জমা দিতে হবে। প্রকল্প বাস্তবায়ন শেষে প্রকল্পের গাড়ি, অফিস ও অন্যান্য সরঞ্জাম যথাস্থানে জমা দিতে হ
অবসরে গিয়েছেন তাদের মধ্য থেকে পরামর্শক নিয়োগে গুরুত্ব দিতে হবে।
এছাড়া, প্রকল্প পরিচালকদের প্রকল্প এলাকায় থাকতে হবে এবং একটি প্রকল্পের জন্য একজন প্রকল্প পরিচালক নিয়োগ করতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে কারিগরি লোক পাওয়া না গেলে সেক্ষেত্রে অনুমোদন সাপেক্ষে দুটি বা তার বেশি প্রকল্পে একজন পিডি থাকতে পারবেন। এনইসিতে আইএমইডি’র পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ১৫টি সমস্যা তুলে ধরেছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।
অন্যদিকে, সরকারি তহবিলের (জিওবি) অংশে মূল এডিপিতে বরাদ্দ ছিল ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। সেখান থেকে এক হাজার কোটি টাকা বাড়িয়ে সংশোধিত বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। তবে, এসবের বাইরে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অর্থায়নসহ মূল এডিপির আকার ছিল ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকা। সংশোধিত এডিপিতে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ৮ হাজার ৭১ কোটি টাকা বরাদ্দ ধরে মোট সংশোধিত এডিপির আকার দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭১ কোটি টাকা।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, এনইসি বৈঠকে অনুমোদন পাওয়া সংশোধিত এডিপিতে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব প্রকল্পসহ মোট বরাদ্দসহ অন্তর্ভুক্ত প্রকল্প রয়েছে ১ হাজার ৯১৬টি। মূল এডিপিতে মোট প্রকল্প সংখ্যা ছিল ১৪৫১টি। সংশোধিত প্রকল্পে বাড়ছে ৪৬৫টি। সংশোধিত এডিপিতে বরাদ্দহীনভাবে ৯৮৭টি নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে বৈদেশিক সহায়তা প্রাপ্তির সুবিধার্থে ২৫৬টি বরাদ্দহীন অননুমোদিত নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, সংশোধিত এডিপিতে মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দ হচ্ছে, সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের অনুকূলে ২৪ হাজার ৪৪১ কোটি ৩৮ লাখ টাকা। এছাড়া, বিদ্যুৎ বিভাগের বরাদ্দ দেওয়া হয়েছে ২৩ হাজার ৪২০ কোটি টাকা। তৃতীয় অবস্থানে থাকা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ পেয়েছে ১৯ হাজার ৬৪৩ কোটি টাকা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!