1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আনন্দ শোভাযাত্রা

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মার্চ, ২০১৯, ৫.৫২ এএম
  • ২০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রবিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে শহিদ আবুল হোসেন মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলেচনা সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশু কিশোররা নানা রঙের বেলুন নিয়ে উপস্থিত হয়। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আনন্দে উদযাপন করে তারা।
র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, পৗর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, হাজী নূরুল মোমেন, নারী নেত্রী ফৌজি আরা শাম্মী, জেলা শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান, সদর থানার ওসি মো. শহীদুল্লাহ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!