1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরে মাদকদ্রব্যসহ ইউপি সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ৯ অক্টোবর, ২০১৬, ১১.২৬ এএম
  • ৫৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে  ৪০ বোতল ভারতীয় মদসহ সাবেক ইউপি সদস্য মোরশেদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সাবেক মেম্বার।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী  সূত্রে জানা যায়,  মোর্শেদ মিয়া দীর্ঘদিন যাবত চরগাঁও গ্রামে মদ বিক্রি করে আসছিল। এরই ধারাবাহিকতায় উপজেলা চাঁনপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে নাম্বার ওয়ান নামের মদের বোতল বস্তাভর্তি করে তার বাড়িতে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৯ অক্টোবর) রাত ৩ টায় বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই একেএম জালাল উদ্দিন ও এ.এস.আই ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য ওই ইউনিয়নের জালালপুর নামক এলাকার বাগগাঁও কালভার্টের নিকট থেকে মাদক ব্যবসায়ী মোর্শেদকে ভারতীয় ৪০ বোতল নাম্বার ওয়ান মদসহ হাতেনাতে আটক করে।
রবিবার সকাল ১১টায় এ.এস.আই ফরহাদ আলী বাদী হয়ে তার বিরুদ্ধে তাহিরপুর থানায় একটি মাদক মামলা দায়ের করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!