1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: সভাপতি কলি, সম্পাদক বিমল জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা

সিলেটে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মার্চ, ২০১৯, ৯.৫৬ এএম
  • ৬১০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বদরুল আমিন (২০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বদরুল আমিন উপজেলার দরাকুল গ্রামের মমতাজ আলীর ছেলে। বুধবার (১৩ মার্চ) সকালে উপজেলার দরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মার্চ) রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বদরুল আমিন। বুধবার সকালে স্কুলের পাশে তার গলাকাটা মরদেহ দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, এলাকায় প্রতিবাদি যুবক ছিলেন বদরুল আমিন। কিছুদিন যাবত এলাকায় দু’টি পক্ষের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। তিনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে একটি পক্ষের রোষানলে পড়েন। পুলিশের ধারণ, ওই বিরোধ থেকে তাকে খুন করা হতে পারে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!