1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দিরাইয়ের স্কুলছাত্রী মুন্নির ঘাতক এহিয়ার মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মার্চ, ২০১৯, ৫.৫১ এএম
  • ৩৮০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের এসসি পরীক্ষার্থী হোমায়রা আক্তার মুন্নির ঘাতক বখাটে এহিয়া সরদারকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। বুধবার সকালে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান শিকদার এই দ- দেন। ২০১৭ সালের ১৬ ডিসেম্বর রাতে ঘোষণা দিয়ে বাসায় গিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছিল ঘাতক ইয়াহইয়া সরদার। এ ঘটনায় ১৮ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেছিলেন মুন্নীর মা। ওই সময়ে মুন্নি হত্যার ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করে। হত্যার ৫দিন পর পুলিশ ঘাতককে গ্রেপ্তার করেছিল।
মামলার বিবরণে জানা যায় ২০১৭ সনের ১৪ ডিসেম্বর দিরাই শহরের বাসায় গিয়ে মুন্নীকে হত্যার হুমকি দিয়ে আসে এহিয়া সরদার। পরে ১৬ ডিসেম্বর রাতে দিরাই পৌর শহরের আনোয়ারপুরে স্কুলছাত্রী হোমায়রা আক্তার মুন্নির বাসায় গিয়ে ছুরি চালিয়ে তাকে হত্যা করে। ঘটনাস্থলেই রক্তক্ষরণে মারা যান স্কুল ছাত্রী মুন্নী। হত্যার ৫দিন পরে সিলেটের জালালাবাদ থানার মাসুকপুর গ্রামসংলগ্ন দশশাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘাতক এহিয়া মুুন্নীর চাচার দোকানে কাজ করার সুবাদে তার সঙ্গে পরিচয় ঘটে। পরে তাকে টার্গেট করে। এক পর্যায়ে ব্যর্থ হয়ে তাকে হত্যা করেছিল।
বুধবার আলোচিত এই মামলার রায় দেন সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার। তিনি আসামি এহিয়া সরদারকে মৃত্যুদ- প্রদান করেন।
রায়ের সত্যতা নিশ্চিত করে পিপি ড. খায়রুল কবীর রোমেন বলেন, ঘাতক এহিয়াকে মৃত্যুদ- দিয়েছেন আদালত।
এদিকে দ্রুত সময়ে আলোচিত এই খুনের রায় প্রদান করায় স্বস্থি প্রকাশ করেছেন নিহতের পরিবার ও সুধীজন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!