1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

একনেকে ২৬৫০ কোটি টাকা ব্যয়ে ছয় প্রকল্প অনুমোদন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯, ৭.১৭ এএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বর্তমান সরকারের পঞ্চম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ছয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলোতে ব্যয় হবে ২ হাজার ৬৫০ কোটি ৭৫ লাখ টাকা। এর পুরোটাই ব্যয় করবে সরকার।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। এরপর সংবাদ সম্মেলনে তা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ’ প্রকল্পে ব্যয় হবে ৩৭৯ কোটি ৯৬ লাখ টাকা। চলতি বছরের মার্চ থেকে থেকে ২০২১ সালের জুনের মধ্যে সম্পন্ন করা হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের (এন-৮০৯) বরিশাল (চার কাউয়া) থেকে ভোলা (ইলিশা ফেরীঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পে ব্যয় হবে ৩১২ কোটি ৪৮ লাখ টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে ২০২১ সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘শরীয়তপুর (মনোহর বাজার) ইব্রাহিমপুর ফেরীঘাট পর্যন্ত সড়ক সড়ক (আর-৮৬০) উন্নয়ন’ প্রকল্পে ব্যয় হবে ৮৫৯ কোটি ৬৩ লাখ টাকা। চলতি বছরের মার্চ থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘নীলফামারী-ডোমার (জেড-৫০০৩) সড়ক (নীলফামারী অংশ) এবং ফুলবাড়ী-পার্বতীপুর (জেড-৫৮৫৭) সড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পে ব্যয় হবে ২৫০ কোটি ২৪ লাখ টাকা। চলতি বছরের মার্চ থেকে ২০২১ সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।’
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ‘শেখ হাসিনা নকশিপল্লি, জামালপুর (প্রথম পর্যায়)’ প্রকল্পে ব্যয় হবে ৭২২ কোটি টাকা। চলতি চছরের এপ্রিল থেকে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
কৃষি মন্ত্রণালয়ের ‘লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পে ব্যয় হবে ১২৬ কোটি ৪৪ লাখ টাকা। চলতি বছরের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!