1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

অপহরণের পর দিন স্কুলছাত্র উদ্ধার, আটক ৩

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯, ৪.০৮ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সিলেটে অপহরণের একদিন পর স্কুলছাত্র আখতারুজ্জামান রিয়াদকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি অপহরণের সঙ্গে জড়িত তিন যুবককে আটক করা হয়েছে।
আটকরা হলেন- রেদওয়ান (২৪), রমজান (২২), শহিদুল) ২৫)। তাদের মধ্যে রেদওয়ান ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
সোমবার (১১ মার্চ) বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের নাগেশ্বর বাগানবাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
আখতারুজ্জামান উপজেলার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম রুহুল আমিনের ছোট ছেলে। স্থানীয় খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্র ও পুলিশ জানা যায়, রোববার (১০ মার্চ) বিকেলে পৌরশহরের দাসগ্রাম বাড়ি থেকে পৌরশহরে যাওয়ার পথে নিখোঁজ হন রিয়াদ। সোমবার সকালে অপহরণকারীরা রিয়াদের পরিবারের কাছে মোবাইল ফোনে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনাটি বিয়ানীবাজার থানা পুলিশকে জানান তার স্বজনরা।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় রিয়াদকে নাগেশ্বরের একটি বাগান বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে তার তথ্যমতে পুলিশ ওই তিন যুবককে আটক করে। অপহৃত স্কুলছাত্রকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!