1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালো সুনামগঞ্জ কমেডি ক্লাব

  • আপডেট টাইম :: রবিবার, ৯ অক্টোবর, ২০১৬, ১১.০২ এএম
  • ৬৫৩ বার পড়া হয়েছে

আরিফ বাদশাঃ
বিশ্ব হাসি দিবস উপলক্ষে প্রথমবারেরে মতো সুনামগঞ্জে নানা অনুষ্টান পালন করেছে সুনামগঞ্জ কমেডি ক্লাব। এ উপলক্ষ্যে  ৮ই অক্টোবর রোজ শনিবার সুবিধাবঞ্চিত পথশিশুদের মুখে হাসি ফুটিয়েছে সংগটটি।
শনিবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সুনামগঞ্জ পৌর চত্বরে অনুষ্টিত হয় এক অনুষ্টান।
“টেকনাফে শুরু, তেতুলিয়ায় শেষ, হাসবে সারা বাংলাদেশ।” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ কমেডি ক্লাব উৎযাপন করল “বিশ্ব হাসির দিবস”। সুবিধা বঞ্চিত পথ শিশুদের সাথে নিয়ে আয়োজন করা হয় “সুনামগঞ্জ কমেডি ক্লাবের ” 2nd Stand up Comedy Show” উক্ত অনুষ্টানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সুনামগঞ্জ জেলার সুযোগ্য  জেলা প্রশাসক জনাব শেখ রফিকুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে ছিলেন “স্বপ্নডানা” সংগঠনের চেয়্যারম্যান ও উদীচী সুনামগঞ্জের সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম। সুনামগঞ্জ কমেডি ক্লাবের আহ্বায়ক  ফাহমিদুর রহমান পান্না’র সঞ্চালনায় এতে পারফর্ম করেন সুনামগঞ্জ কমেডি ক্লাবের  Stand up Comedian  পিয়াল, তুষার,শুভ, মারুফ,রাজন,অমিত,রুপক,রাজন,মোশাসরফ। পারর্ফম করেন চলতি হা-শো সিজন ৪ এর পারর্ফমার “আবিদুল ইসলাম রিমন”।  পারর্ফম করেন সিলেট কমেডি ক্লাবের ফরহাদ, বাপ্পী। তাছাড়া গান গায় সুবিধা বঞ্চিত শিশু বন্ধু রসুল, শুকুর, শফিকুল। সর্বশেষ শিশুবন্ধুদের আপ্যায়ন করা হয়।  মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে শিশুদের মুখে একটু হাসি ফোটাতে পেরে খুশি “সুনামগঞ্জ কমেডি ক্লাব ” পরিবার। অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় জানান “গানের দেশে এই রকম একটি ভিন্ন রকম ক্লাব,যাদের কাজ হাসানো সত্যিই প্রশংসার যোগ্য,”। ভবিষ্যৎতে জেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সহায়তা করবেন বলে জানান। সর্বশেষে কমেডি ক্লাবের সাফল্য কামনা করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!