1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছিলেন মোবারক!

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ মার্চ, ২০১৯, ৪.৫৪ পিএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
আওয়ামী লীগের প্রার্থিতা ফিরে পাওয়ার দাবিতে হাইকোর্টে রিট করেছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মোবারক হোসেন। দলীয় প্রার্থীতায় হেরে গিয়ে তিনি নির্বাচনের তিন দিন আগে গত বৃহস্পতিবার তিনি হাইকোর্টে প্রার্থিতা দাবিতে রিট পিটিশন করেন। পিটিশনে সরকারকে বিবাদি করেন তিনি। তবে হাইকোর্ট তার দায়েরকৃত রিট পিটিশনটি খারিজ করে দিয়েছে।
জানা গেছে হাইকোর্টের বিচারপতি জেবি এম হাসান ও মো. খায়রুল আলম কে নিয়ে গঠিত বেঞ্চ রিট পিটিশন তার আবেদনটি খারিজ করে দেন।
নিজেকে সুনামগঞ্জ সদর উপজেলার আ.লীগের চেয়ারম্যান প্রার্থী দাবি করে বৃহস্পতিবার হাইকোর্টের জেবি এম হাসান ও মো. খায়রুল আলমের বেঞ্চে রিট আবেদন করেন মোবারক হোসেন। পরে রিট আবেদনের প্রেক্ষিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে রিট পিটিশন খারিজ করে দেন হাইকোর্টের বিচারকদের বেঞ্চ। ফলে তার করা রিট পিটিশনের কারণে সদর উপজেলা পরিষদ নির্বাচনে কোন প্রতিবন্ধকতা রইলনা।
এর আগে নিজেকে আ.লীগের প্রার্থী দাবি করে বিভিন্ন পত্রিকা অফিসে একটি কাগজ সরবাহ করেন মোবারক হোসেন। কিন্তু আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সুনামগঞ্জ সদর উপজেলায় জেলা যুবলীগের সভাপতি খায়রুল হুদা চপল আ.লীগের দলীয় মনোনীত প্রার্থী। এর পর থেকে অনেকটা হাওয়া হয়ে যান মোবারক। দলীয় প্রতীক নৌকা খায়রুল হুদা চপল পাবার পর চুপসে যান তিনি। নেতাকর্মীরাও তার কোন খোঁজ পাচ্ছিলেন না। তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক পেলেও কোন পোস্টার ও প্রচারণায়ও ছিলেন না তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!