1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানিতে নাগরিকরা তুলে ধরলেন দুর্ভোগের কথা সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে দুদিনের ছুটি ঘোষণা, রবিবার থেকে ক্লাস শুরু সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি

দক্ষিণ সুনামগঞ্জে নারী দিবসে ৮ নারীনেত্রীসহ ১৩ জনকে সম্মাননা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ মার্চ, ২০১৯, ২.২৯ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার ০৮/০৩/২০১৯ রোজ শুক্রবার বিকাল ৪.০০ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে জাতীয় কন্যাশিশু এডভোকেসী ফোরাম,বিকশিত নারী নেটওয়ার্ক,দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ,ও পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৮জন নারীনেত্রীসহ ১৩জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেনের সভাপতিত্বে মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সিলেট আঞ্চলিক সমন্বয়কারী জনাব আব্দুল হালিম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব কাজী জমিরুল ইসলাম মমতাজ,সাধারণ সম্পাদক নুরুল হক,পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রফিক খান,কন্যাশিশু এডভোকেসী ফোরাম পূর্ব পাগলা ইউনিয়ন কমিটির সভাপতি জনাব ইরান উদ্দিন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিদুর রহমান মধু মিয়া,সাধারণ সম্পাদক ফয়জুল করিম, জেলা নারী উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক এড. হেলিনা আক্তার,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উন্নয়ণকর্মী দুলন রানী,পিঠাপই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মছকু মিয়া,এনজিও পদ্মা’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান,সাংবাদিক ও মানবাধিকার কর্মী আবু সাইদ,জগদীশ দে রানা।
নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে এবং নারী সচেতনতায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহসহ
মোট ১৩ জনকে সম্মাননা প্রদান করা হয়।
অন্যান্যরা হলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,সাধারণ সম্পাদক নুরুল হক,বিকশিত নারী নেটওয়ার্ক পূর্ব পাগলা ইউনিয়ন সভাপতি ও নারী নেত্রী কুহিনুর বেগম,সাধারণ সম্পাদক সামছুন্নাহার বেগম,সদস্য রেহেনা বেগম,সাফিয়া বেগম,সুফিয়া বেগম,আছিয়া বেগম,সাজনা বেগম,সুসান্তি বেগম,ইউপি নারী সদস্য আফরোজা বেগম,মকবুল নেছা।
উপস্হিত ছিলেন পূর্ব পাগলা ইউনিয়নের সর্ব দলের অংঙ্গসংগঠণের নেত্রীবৃন্দ,গণ্যমাণ্য ব্যক্তিবর্গ,শিক্ষকবৃন্দ,নারীনেত্রী,গৃহিণী,ও সাধারণ জনগণ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!