1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে দুদিনের ছুটি ঘোষণা, রবিবার থেকে ক্লাস শুরু সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা

শেষ মুহূর্তে মত পাল্টালেন মোকাব্বির, মনসুর অনড়

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মার্চ, ২০১৯, ১.৪৪ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আগামীকাল ৭ মার্চ শপথ নেওয়ার কথা ছিল জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খানের। কিন্তু শেষ মুহূর্তে এসে দলীয় সিদ্ধান্তের কারণে শপথ নিচ্ছেন না তিনি। তবে গণফোরাম থেকে নির্বাচিত আরেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ আগামীকাল ৭ মার্চ বেলা ১১টায় নির্ধারিত সময়েই শপথ নিতে যাচ্ছেন। আজ বুধবার (৬ মার্চ) এই দুই সংসদ সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
মোকাব্বির খান বলেন, আমি শুরু থেকেই দলীয় সিদ্ধান্ত মেনে আসছি। দল শপথের বিষয়ে ইতিবাচক থাকায় আমি ৭ মার্চ শপথ নিতে চিঠি দিয়েছিলাম। এখন আমাদের দল গণফোরামের প্রেসিডেন্ট ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তাফা মহসীন মন্টুর নির্দেশে আমি শপথ নেওয়া থেকে বিরত থাকছি।
তিনি আরও বলেন, দলের এই দুই নেতা পরামর্শ দিয়েছেন, শপথ নেওয়ার এখনও অনেক সময় বাকি আছে। তাই পরে আবার বসে সিদ্ধান্ত নেওয়া যাবে আমরা শপথ নেবো কিনা।
একাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে ‘উদীয়মান সূর্য’ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোকাব্বির খান।
এদিকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
সুলতান মোহাম্মদ মনসুর নিশ্চিত করে জানান, ‘আমি শপথ নিচ্ছি। আগামীকাল ৭ মার্চ বেলা ১১টায় শপথ নেবো। ’
গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক বলেন, দলের সিদ্ধান্ত মেনে শপথ নেওয়া থেকে বিরত থাকছেন মোকাব্বির খান। তিনি অনিবার্য কারণে দেখিয়ে আগামীকাল শপথ নিতে পারবেন না বলে সংসদ সচিবালয়ে চিঠি দিয়ে জানিয়েছেন। আর সুলতান মোহাম্মদ মনসুরের ব্যাপারে আমাদের জানা নেই।
তিনি আরও বলেন, কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ গ্রহণ করলে তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, মোকাব্বির খান শপথ নেবেন না এমন কোনও চিঠি এখনও আমার দফতরে এসে পৌঁছায়নি। এলে এটা দেখবো।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!