1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা সংকীর্ণ ড্রেনে পড়ে মৃত্যুর মুখ থাকা গরুকে বাঁচালো সুনামগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিস জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার

সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মার্চ, ২০১৯, ১২.০৮ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সিলেটে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা গেলে জাহিদ হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। জাহিদ হোসেন ঢাকার তুরাগ থানার উত্তরা ১৪ নম্বর সেক্টরের বাইলঝুড়ি এলাকার কবির হোসেনের ছেলে। বুধবার (০৬ মার্চ) দুপুরে সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার বাগেরসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে জাফলংগামী (ঢাকা মেট্রো গ-২৯-০১৩০) একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জাহিদ হোসেন মারা যান। আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তামাবিল হাইওয়ে পুলিশের কর্মকর্তা মাসুক আহমদ জানান, সুরতহাল প্রতিবেদনের পর মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!