1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

সব প্যারামিটারে ভালোর দিকে কাদের: মেডিকেল বোর্ড

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মার্চ, ২০১৯, ৬.৫২ এএম
  • ৪৮৯ বার পড়া হয়েছে

হার্ট এবং কিডনির জটিলতা নিয়ে সিঙ্গাপুরের মাউন্টএলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সধরণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক সব প্যারামিটার ভালোর দিকে যাচ্ছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।
ওবায়দুল কাদেরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বুধবার (০৬ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুরের দ্বিতীয়বারের মতো ব্রিফ করেন পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ। এ সময় বোর্ডের অন্য সদস্যরাও তার সঙ্গে ছিলেন।
ব্রিফিংয়ের পর বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী ডা. ফিলিপের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদেরের চিকিৎসার আপডেট অবহিত করেন।
ডা. আবু নাসার বলেন, আমরা আজকে সাড়ে ১২টার সময় সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে বসেছিলাম, উই হ্যাব এ ভেরি গুড ডিসকাশন।
‘আলহামদুলিল্লাহ, আমাদের মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সব প্যারামিটারসগুলো দিন দিন ভালোর দিকে যাচ্ছে। উনার কিডনি এখন খুব স্ট্যাবল আছে। ইনফেকশন অনেক কমে গেছে। ব্লাড টোন এখন ১২ হাজারে চলে এসেছে, ইউরিন আউটপুটও ভালো আছে। হার্টের কন্ডিশন, প্রেসার এবং হার্টবিট খুব ভালা আছে।’
ডা. আবু নাসার বলেন, তারা (হাসপাতালের মেডিকেল বোর্ড) আগামী দুই-এক দিনের ভিতর উনার যে আর্টিফিশিয়াল ডিভাইসগুলো আছে সেগুলো খুলে ফেলার চিন্তা করছেন। হয়তো কালকে কিছু খুলে ফেলবেন এবং আগামী শুক্রবার বাকিগুলো হয়তো খুলে ফেলার…, এভাবে যদি প্রগ্রেস করতে থাকে হয়তো খুলে ফেলার চিন্তা-ভাবনা করছেন চিকিৎসকরা।
সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের ব্রিফিংয়ের ভিডিও সাংবাদিকদের পাঠিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ডা. ফিলিপ আবার ব্রিফ করবেন।
গত ৪ মার্চ ওবায়দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। ব্রিফিংয়ের সময় ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম উদ্দীন হাজারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর একেএম আজম ও আতাউর রহমান, ওয়েলফেয়ার অফিসার মো. আল আমিন হোসেন, ডিবিসি নিউজ চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আহসান, অগ্রণী এক্সচেঞ্জ এর সিইও মো. শরিফুল ইসলাম, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!