1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

ডুংরিয়া গ্রামবাসী সমর্থন জানালো নৌকার প্রার্থী হাজী আবুল কালামকে

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মার্চ, ২০১৯, ২.৫২ এএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক:
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী আবুল কালামকে সমর্থন জানিয়েছেন ডুংরিয়া গ্রামবাসী। মঙ্গলবার রাতে ডুংরিয়া গ্রামবাসীর উদ্যোগে, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে নৌকার প্রার্থী আবুল কালাম এর সমর্থনে বিশাল সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য মাসুক আহমেদের সঞ্চালনায়, ডুংরিয়া গ্রামের প্রবীণ মুরুব্বী তারিফ উদ্দিনের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন,নৌকার প্রার্থী হাজী আবুল কালাম,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রাহমান সিরাজ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী,সহ সভাপতি জগলুল হায়দার,ডুংরিয়া উচচ বিদ্যালয় ও কলেজের অধ্যাপক মোনায়েম আহমেদ,সাবেক মেম্বার নজরুল ইসলাম, সাবেক মেম্বার আব্দুল অদুদ,আলী হোসেন,ফয়জুল হক,রইস মিয়া,দক্ষিন সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুজন,সাবেক মেম্বার জসিম উদ্দিন,সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা পাভেল আহমেদ,দক্ষিন সুনামগঞ্জ বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম,জহুর মিয়া,জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্রলীগ নেতা সুহেল আহমেদ,বিশ্বজিৎ।আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডুংরিয়া গ্রামের সহস্রাধিক মানুষের উপস্থিতিতে,দলমত নির্বিশেষে সবাই হাজী আবুল কালাম কে সমর্থন দেন।বক্তারা বলেন,ডুংরিয়া হলো মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম,এ,মান্নান সাহেবের গ্রাম। এই গ্রামে নৌকার পরাজয় মানে মান্নান সাহেব পরাজয়। তাই মান্নান সাহেবের সম্মান বৃদ্ধি করার জন্য আমরা গ্রামবাসী দলমত নির্বিশেষে হাজী আবুল কালাম কে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবুল কালাম কে বিজয়ী করার মধ্য দিয়ে মাননীয় পরিকল্পনায় মন্ত্রী এম,এ,মান্নান সাহেবের সম্মান বৃদ্ধি করব।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!