1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মোবাইলে কথা বলে গাড়ি চালানোয় সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে: নিহত ৩

  • আপডেট টাইম :: বুধবার, ৫ অক্টোবর, ২০১৬, ২.৫৮ পিএম
  • ৫৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
চলন্ত অবস্থায় রেখে বেয়াড়া চালক মোবাইলে কথা বলে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় পিকআপের সঙ্গে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে সুনামগঞ্জ-সিলেট সড়কের জাতুয়া তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ১০জন। বুধবার বেলা আড়াইটার সময় সুনামগঞ্জ-সিলেট সড়কের জাতুয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে একটি যাত্রীবাহী একটি বাস দুপুরে সুনামগঞ্জের দিকে আসছিল। পথে ছাতকের জাতুয়া এলাকায় এসে চালক গাড়ি চলন্ত রেখে মোবাইলে কথা বলে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। যাত্রীদের বাধা সত্তেও চালক কাধ-কান বরাবর মোবাইল রেখে কথা বলছিল। এসময় বিপরিত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে যাত্রীবাহী ওই বাসের ধাক্কা লাগলে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান শাল্লা উপজেলার মুক্তারপুর গ্রামের মৌসুমী রাণী দাস (২২) ও দিরাই উপজেলার হাসিমপুর গ্রামের রাধা রাণী দাস (৪৫) এবং গোলাপগঞ্জের দত্তরাইল গ্রামের শামীম আহমদ (২২) সহ তিনজন। শামীম ওই গাড়ির হেলপার ছিল। দুর্ঘটনার পর পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করেন। তবে দুর্ঘটনার পরই চালক পালিয়ে গেছে। হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে।
জাউয়া পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম জানান, বাসচালক গাড়ি চলন্ত অবস্থায় রেখে মোবাইল ফোনে কথা বলায় বাসটি দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই ৩জন মারা যান। আহত হয়েছেন কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!